রবিউল করিম(ঢাকা) ধামরাই ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার দিবাগত রাত ১টার দিকে পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেনÑদেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির হোসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, জামগড়া থেকে মুরগির খাদ্য নিয়ে ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
Related News
মহিপুরে ব্র্যাক এনজিওর শস্য ভান্ডারে দুর্র্ধষ চুরি, দেড় লক্ষ টাকার মালামাল লোপাট
- Nabochatona Desk
- March 6, 2025
- 0
সৌমিত্র সুমন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামে ব্র্যাক এনজিও পরিচালিত শস্য ভান্ডারে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৪ মার্চ) গভীর রাতে এ চুরির ঘটনা […]
সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা নিখোঁজ
- Nabochatona Desk
- September 4, 2025
- 0
সুনামগঞ্জ প্রতিনিধি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন। গত ২ সেপ্টেম্বর রাত ১০টার […]
জকসু নীতিমালা সংস্কার ও বৃত্তির দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপি
- Nabochatona Desk
- September 30, 2025
- 0
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নীতিমালা সংস্কার ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা […]
