নাদিম ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও অধিক ফলনশীল বোরো ধানের জাত বিনাধান-২৪ ও বিনা ধান ২৫ সম্প্রসারণের লক্ষে কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠে এ সমাবেশ ও বীজ বিতরণ করা হয়। কৃষক সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী,উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ ড. মোা: শফিকুল ইসলাম শফিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিনা বোর্ড অব ম্যনেজমেন্ট এর সদস্য কৃষিবিদ একে এম আনিচ্ছুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষবিদ শফিকুল আলম,কৃষিবিদ ড. জুলকার নাইম,কৃষিবিদ ড. মো: সাদেকুজ্জামান। অনুষ্ঠান সভাপতি করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প প্রকল্প পরিচালক ড. মো: মাহবুবুর আলম তরফদার। সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মো: ফরহাদ হোসেন। আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রিপন তালুকদার,তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজি আব্দুল বাতেন,রাসেল মন্ডল,রাকিব তালুকদার,আসাদ উল্লাহ আসাদ,যুবদলের নেতা এস এম আমিনুল ইসলাম,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী,তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম প্রমূখ।
Related News
দেড় ঘণ্টা পর সচল ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক
- Nabochatona Desk
- August 11, 2025
- 0
সিরাজগঞ্জ প্রতিনিধি দেড় ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যান চলাচল সচল হয়েছে। তবে মহাসড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে […]
মধুখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সুধী সমাবেশ: সচেতনতা বৃদ্ধি ও উন্নত সেবার প্রতিশ্রুতি
- Nabochatona Desk
- November 19, 2025
- 0
মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে বিশ্ব ডায়াবেটিকস দিবস ২০২৫ উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় মধুবন মার্কেটের […]
যতদূর চোখ যায় যমুনা এখন শুধুই বালুচর
- admin-nabochatona
- April 12, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ এক সমযয়ের খরস্রোতা যমুনা নদী এখন আর সে অবস্থায় নেই। শুকিযয়ে পরিণত হযয়েছে খালে। কোথাও কোথাও হেঁটেই পার হওয়া যাচ্ছে। যমুনার অভ্যন্তরীণ […]
