ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বরইতলী মছনিয়া কাটা রেলক্রসিংয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মালবাহী ট্রাক। কক্সবাজারগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। জানা গেছে, পেকুয়া থেকে চকরিয়াগামী একটি মালবাহী ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় সেখানে কোনো গেটম্যান কিংবা সতর্ক সংকেত ছিল না। রেলগেট খোলা থাকায় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি হারবাং স্টেশন অতিক্রম করে এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন, “ঝুঁকিপূর্ণ এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে গেটম্যান নেই, এমনকি কোনো সতর্কবার্তাও দেওয়া হয় না। রেল কর্তৃপক্ষের গাফিলতিই এই দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে, তবে কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়।
Related News
পেকুয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে এক ব্যাক্তিকে হত্যা
- Nabochatona Desk
- August 11, 2025
- 0
ফয়সাল আলম সাগর, কক্সবাজার কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। […]
টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান চমেক হাসপাতালের আইসিইউতে
- Nabochatona Desk
- January 13, 2026
- 0
নুরুল আলম সিকদার, ককসবাজার প্রতিনিধি মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান (১২)-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে […]
কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ..
- Nabochatona Desk
- January 20, 2026
- 0
ফয়সাল আলম সাগর,কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ) বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত ও সংবেদনশীল পর্যটন এলাকা কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে […]
