ePaper

ঝিনাইদহে  ব্র্যাক সিড টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

সাজ্জাদ আহমেদ , ঝিনাইদহ

গতকাল সকালে ঝিনাইদহে  ব্র্যাক সিড টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পশ্চিম দূর্গাপুর মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ে  ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রইজ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রশিক্ষণ প্রদান করেন সদর

উপজেলা কৃষি অফিসার নুর-এ-নবী । কর্মশালায় সভাপতিত্ব করেন পশ্চিম দূর্গাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম।  বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার রিজনাল সেলস ম্যানেজার আকতারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিলার মোহাইমিনুল ইসলাম, ব্র্যাক এর কোটচাঁদপুরের সিনিয়র টেরিটোরি অফিসার আল আমিন,ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সদর উপজেলা কৃষি অফিসার নুর-এ-নবী সহ অতিথিবৃন্দ প্রশিক্ষণ প্রাপ্ত ৫০ জন কৃষকের মাঝে ব্র্যাকের হাইব্রিড জাতের বীজ ও ঔষধ  প্রদান করেন।

 ঝিনাইদহের বাজারগোপালপুর এলাকার আদর্শ  ৫০ জন  কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।প্রশিক্ষণের সার্বিকভাবে সহযোগিতা করেন ব্র্যাক সিড এন্ড এন্টারপ্রাইজ  এর ঝিনাইদহের টেরিটোরি সেলস অফিসার জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *