ePaper

জেলা তথ্য অফিস ফেনী কর্তৃক সরকারের  ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকদের প্রেস ব্রিপিং

সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি

জেলা তথ্য অফিস ফেনী কর্তৃক আয়োজিত সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ (একশত আশি) দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট তথ্য অফিসের তিন মাসের সম্পাদিত কার্যক্রম তুলে ধরতে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, জেলা তথ্য অফিসার এস,এম, আল আমিনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *