গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা অন্তর্গত “পাচঁগাছী শান্তিরাম মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে হয়রানি ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে নানা অপপ্রচার করায় তিনি মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন ভুক্তভোগীসহ তার পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ দালান-ঘর, শ্রেণীকক্ষ, ও ২/৩ টি ছোট মেহগনি গাছ যা জ্বালানী কাঠখড়ি হিসাবে বিক্রি বা অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শ চাওয়া হয়। এরই প্রেক্ষিতে তিনি নতুন ভবন নির্মাণের স্বার্থে কমিটি না থাকায় ৩ জন সহকারী শিক্ষকের সমন্বয়ে কমিটি করে দেন। উক্ত কমিটি, স্থানীয় গান্যমান্য ব্যক্তি ও সকল শিক্ষক /কর্মচারীদের মতামতের ভিত্তিতে চারা/কাঠখড়ির গাছসহ পুরাতন ইট ও টিন বিক্রি করে প্রধান শিক্ষকের ভাউচার মুলে পাওনা টাকা পরিশোধ করেন। এতে এলাকার একটি স্বার্থান্বেষী মহল স্বীয় স্বার্থ হাসিল করতে না পেরে অত্যান্ত পরিশ্রমী, দক্ষ ও স্বনামধন্য প্রধান শিক্ষক মো. রুস্তম আলীকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন, প্রিন্ট মিডিয়াসহ নানা মহলে মিথ্যাচার ও হয়রানি করে আসছেন।
Related News
গোবিন্দগঞ্জে সাঁওতাল বিদ্রোহ দিবসের সমাবেশে ঐতিহ্য ও ভূমির অধিকার রক্ষার দাবি
- Nabochatona Desk
- July 1, 2025
- 0
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘সাঁওতাল বিদ্রোহ দিবস’এর সমাবেশে ‘আদিবাসী’ সাঁওতালদের ঐতিহ্য ও ভূমির অধিকার রক্ষায় সরকারের প্রতি দাবি জানিয়েছেন বক্তারা। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে উপজেলার […]
গাইবান্ধায় জিইউকে-এর উদ্যোগে তিন মাসব্যাপি কারিগরি প্রশিক্ষণের উদ্বোধন
- Nabochatona Desk
- February 2, 2026
- 0
হাবিবুর রহমান,গাইবান্ধা গাইবান্ধায় দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তিন মাসব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র […]
গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন
- Nabochatona Desk
- May 23, 2025
- 0
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও […]
