WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11330) ORDER BY meta_id ASC

গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি :রুহুল আমিন হাওলাদার - Daily Nabochatona
ePaper

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 11330

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11330) ORDER BY meta_id ASC

class="post-11330 post type-post status-publish format-standard hentry category-83">

গণতন্ত্র ফিরিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ জাতীয় পার্টি :রুহুল আমিন হাওলাদার

ইদি আমিন এ্যাপোলো

জাতীয় পার্টির কো. চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর, দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায়। আমরা সকলকে নিয়ে একটি নতুন জাতীয় পার্টি গড়ে তুলবো। যেখানে নতুন প্রজন্মের প্রত্যাশা ও স্বপ্নের বাস্তবায়ন থাকবে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো। একই সঙ্গে গণতন্ত্র ফিরিয়ে আনতেও আমরা দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, জাতীয় পার্টিকে আমরা নিয়ে যাবো সাধারণ মানুষের কাছে। ফিরিয়ে দিব তৃণমূলের মর্যাদা। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি কারো একক সম্পত্তি নয়, এই পার্টি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনে রাজপথে থাকবে। আমরা দেশের মানুষকে নতুন পথ দেখাতে চাই। জাতীয় পার্টি এখন শুধু বিরোধী শক্তি নয়। আমরা হয়ে উঠতে চাই জাতির বিকল্প নেতৃত্ব। যে নেতৃত্ব, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, যুগ্নু মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদ, শাহনাজ পারভিন, মোতালেব হোসেন জাহিদ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *