আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ারের বাড়ি থেকে অর্ধমাইল হবে ঘটনাস্থল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
Related News
ড্রাইভের কথা বলে দামী গাড়ি ছিনতাই গাড়ি ও বিদেশি পিস্তলসহ আটক এক
- Nabochatona Desk
- March 26, 2025
- 0
মো. দেলোয়ার হোসেন রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জীপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির […]
টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- Nabochatona Desk
- July 11, 2025
- 0
টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর-৫ উপজেলার […]
৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি, শুষ্ক তিস্তায় হঠাৎ উজানের ঢল
- Nabochatona Desk
- February 16, 2025
- 0
রিজু সরকার, বিশেষ প্রতিনিধি তিস্তার পানিবন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন’ […]
