ePaper

আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আলফাডাঙ্গা প্রশাসনের আয়োজনে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে. এম রায়হানুর রহমান,আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলাম, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা জনস্বার্থ প্রকৌশলী মতিউর রহমান, মৎস্য কর্মকর্তা তরুন বসু, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল রহমান। খেলার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাইফ দোহা, মাহাফুজুর রহমার, কবির হোসেন ও কামাল হোসেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্বে ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক ও আলফাডাঙ্গা সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার। উক্ত খেলায় টগরবন্দ ইউনিয়ন বনাম বুড়াইচ ইউনিয়নের খেলোয়াড়েরা প্রতিযোগীতায় অংশ নেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (15984,11322,24962) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *