ePaper

আইনশৃঙ্খলা রক্ষায় রায়পুরা থানায় দুই গাড়ি দিলেন এমপি বকুল

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং পুলিশের দ্রুত যাতায়াতের সুবিধার্থে থানায় দুটি গাড়ি দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে গাড়ি দুটি দেওয়া হয়েছে। এর ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশি টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে পুলিশের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।গাড়ি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক,রায়পুরা- বেলাব সার্কেল এএসপি বায়েজিত বিন,রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান,ওসি তদন্ত টিএম ফরিদুল সহ আরো অনেকে । সংশ্লিষ্টরা জানান, রায়পুরা একটি বৃহৎ উপজেলা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দ্রুত যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গাড়ি দুটি পুলিশের নিয়মিত কার্যক্রম ও জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।