ePaper

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে স্মারকলিপি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথে রায়পুর স্টেশনকে জংশন করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘রেল বাঁচাও আন্দোলন’ নামে একটি সংগঠন। রোববার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। এ সময় রেল বাঁচাও আন্দোলনের সিরাজগঞ্জের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, জেলা রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মিথুন রহমান এবং দৈনিক কালবেলার সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন চন্দ্র দাস উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে ৫টি পয়েন্টে রায়পুর জংশনের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাব্য সুফল ও যৌক্তিকতা তুলে ধরে সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *