ePaper

সিরাজগঞ্জে ফ্রিজে মিললো ৩৭ মণ মুরগির মাংস

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে ৩৬ মণ মুরগির পচা মাংস সংরক্ষণ ও বিক্রির দায়ে দুজনকে ১৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পচা মাংস মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু সেখ নামের এক ব্যক্তির ডিপ ফ্রিজে এক হাজার ১১২ কেজি (২৭ মণ) এবং মোহাম্মদ আলী নামের আরেক ব্যক্তির ডিপ ফ্রিজে ৩৭৯ কেজি (৯ মণ) মুরগির পচা মাংস সংরক্ষণের সত্যতা মেলে। এ ঘটনায় ব্যবসায়ী বাবুল সেখকে পাঁচ হাজার ১০০ টাকা ও মোহাম্মদ আলীকে আট হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ মাংস স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলে নষ্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *