ePaper

সরকার শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও খেলাধুলার উন্নয়নে কাজ করছে।- বরকত উল্যাহ বুলু

ইয়াকুব নবী ইমন,  নোয়াখালী প্রতিনিধি:

সরকার শিক্ষা, সংস্কৃতি, বিনোদন ও খেলাধুলার উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরকত উল্যাহ বুলু। নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এ মজিদ  উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ আবু তাহের এর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী,  উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, দাম্মাম নোয়াখালী জেলা বিএনপির সভাপতি  হাজী মো: বাহার উল্যাহ সহ অনেকে বক্তব্য রাখেন।