ePaper

শ্রীমঙ্গলে স্থানীয় অংশীজনদের নিয়ে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর মতবিনিময় সভা

মো. আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক ১৮০ দিন, আগামী ২০২৬-২০২৭ অর্থবছর এবং পরবর্তী ৫ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ২০২৬, দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় অংশীজনদের অংশগ্রহণে উপজেলার উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিরা এলাকার সমস্যা সমাধান ও বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়গুলো তুলে ধরেন। বিশেষ করে পর্যটন নগরী শ্রীমঙ্গলের সুনাম রক্ষার্থে যানজট নিরসন, ময়লার ভাগাড় (ডাম্পিং স্টেশন) স্থানান্তর, জলাবদ্ধতা দূরীকরণ এবং শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিত করার বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপিত হয়। এছাড়া চা শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সন্তানদের শিক্ষার জন্য বিশেষায়িত বিদ্যালয় এবং সরকারি সহায়তায় পান চাষের পাশাপাশি কফি চাষের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান।

অংশীজনদের বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে অর্থনৈতিক প্রসারের কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মতবিনিময়।

?তিনি আরও আশ্বস্ত করেন যে, শ্রীমঙ্গলকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্থানীয়দের যৌক্তিক মতামত ও পরামর্শকে প্রাধান্য দিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. নুরুল আলম সিদ্দিকী আহ্বায়ক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,তুহিন চৌধুরী যুগ্ম আহ্বায়ক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,মো. ইয়াকুব আলী সাবেক সাধারণ সম্পাদক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,কাওসার ইকবাল সাংবাদিক, মুসাব্বির আলী মুন্না সদস্য পৌর বিএনপি, বাদশা মিয়া কাজল সদস্য আহ্বায়ক কমিটি  শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, দেলোয়ার হোসেন মামুন সাবেক আহ্বায়ক জাসাস মৌলভীবাজার,সৈয়দ আবু জাফর সালাউদ্দীন পৌর বিএনপি, রুমেল খান যুগ্ম সাধারণ সম্পাদক পেশাজীবি দল কেন্দ্রীয় কমিটি,মোবারক হোসেন লোপ্পা সহ সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রদল,সোলেমান আহমেদ মানিক,বাসন্ত গোয়ালা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিক ও সরকারি বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *