ePaper

শারীরিক অসুস্থতায় হাসপাতালে মুফতি আমির হামজা- শয্যাপাশে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার

আল আমিন কুষ্টিয়া

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা শারীরিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। মুফতি আমির হামজার অসুস্থতার খবর পেয়ে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং মুফতি আমির হামজার দ্রুত সুস্থতা কামনা করেন।

রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ ঘটনাকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারাও মুফতি আমির হামজার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *