ePaper

রামগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর)

রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই)  সকাল ১০টায় রামগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লক্ষ্মীপুর -১,রামগঞ্জ আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু এবং পৌর বিএনপির সেক্রেটারি গিয়াস উদ্দিন পলাশ।এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় সভায়। সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রামগঞ্জ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *