রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র মেহেদী হাসান হত্যা মামলায় উপজেলার ফরিদ আহমেদ ভূইয়া একাডের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলাম ও সাজিদুল ইসলাম মজুমদার নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ জুন) সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দীন চৌধুরী নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের উদয়ন পাড়া ফরিদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পঞ্চগড় জেলার বোদা – থানার ইসলামবাগ গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে মোঃ শরীফুল ইসলামকে (৪৮), ও রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দক্ষিন ভাটরা গ্রামের মজুমদার বাড়ির মোঃ মাসুদুল ইসলামের ছেলে মোঃ সাজিদুল ইসলাম মজুমদার প্রকাশ মাহিকে (১৯) গ্রেফতার করে লক্ষ্মীপুর জেলা আদালতে সোপর্দ করেন । ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। জানা গেছে , গত ১৬ জুন বিকেলে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তার পিঠ ও গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।
ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ কয়েকটি কক্ষে ভাঙচুর চালায়। নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার এলাকার ব্যবসায়ী জিয়া উদ্দিনের ছেলে। এ ঘটনায় ১৮ জুন নিহতের বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
