রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর পাংশায় ৯১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার চর গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার চর গোপিনাথপুর গ্রামের মো. রফিকুল মণ্ডল (৩০) এবং একই উপজেলার সাকদা গ্রামের মো. বাচ্চু প্রামাণিক (৩৫)। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চর গোপিনাথপুর গ্রামে আলম মণ্ডলের বসতবাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”
Related News
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত
- Nabochatona Desk
- March 16, 2025
- 0
লিয়াকত হোসেন, ফরিদপুর ব্যুরো ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে […]
কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ
- Nabochatona Desk
- January 1, 2025
- 0
মধুখালী প্রতিনিধি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ৭৬ নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা […]
রায়পুরায় প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- Nabochatona Desk
- October 31, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স’ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা […]
