ePaper

রমজান শুরুর আগেই বেড়েছে নিত্যপণ্যের দাম, দিশেহারা সাধারণ ক্রেতারা

সৌমিত্র সুমন,কলাপাড়া) (পটুয়াখালী)প্রতিনিধি ঃ

রমজানকে সামনে রেখে পটুয়াখালীতে এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন ও চিনি—প্রতিটি পণ্যের দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে বাজারে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা গেছে। ক্রেতারা জানান, রমজান ঘিরে প্রতিবছরই নিত্যপণ্যের দাম বাড়ে। তবে এবার বৃদ্ধি কিছুটা আগেভাগেই শুরু হয়েছে। মাছের বাজারেও একই চিত্র দেখা গেছে। ইলিশসহ বিভিন্ন দেশীয় মাছের দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।মাংসের বাজারেও ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে। ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। গরু ও খাসির মাংসের দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে ডিমের দাম এখনো অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।সবজির বাজারেও স্বস্তি নেই। প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। বাজারে আসা অনেক ক্রেতার চোখে-মুখে ছিল বিরক্তির ছাপ। তারা অভিযোগ করেন, আয় না বাড়লেও ব্যয় প্রতিনিয়ত বাড়ছে।অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে বেশি দামে পণ্য কিনতে হওয়ায় খুচরা পর্যায়ে কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *