ফুলগাজী, ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলা-এর দরবারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলিয়া গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দরবারপুর ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাহিদুল ইসলাম-এর উদ্যোগে প্রায় ৫০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া এ সময় দুইটি অসহায় পরিবারের সন্তানদের মাঝে সম্পূর্ণ সেট বই প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা জামাল উদ্দিন চৌধুরী, ধলিয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি আবু তৈয়ব আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা। এসময় মাস্টার জাহিদুল ইসলাম বলেন, দরবারপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও পুরো ইউনিয়নজুড়ে এ ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
