বঙ্গোপসাগরে একটি কাঠের ট্রলারে তল্লাশি করে ৩৪০ বস্তায় প্রায় ১৭ টন ইউরিয়া সার উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাদের ভাষ্য, সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশে ওই ট্রলারে মজুত করা হয়েছিল। নৌ-পুলিশের চট্টগ্রামের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর শনিবার (১৭ মে) দুপুরে জানান, এফভি আবদুর রহমান-১ নামে ট্রলারটি বঙ্গোপসাগরের তীরবর্তী পাহাড়তলীর খেজুরতলা এলাকায় অপেক্ষমাণ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার আটকে ৩৪০ বস্তা সার উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ১৭ হাজার কেজি সার পাওয়া গেছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন কৌশলে পালিয়ে যায়। পরে উদ্ধার করা সারগুলো কুমিরা নৌ-ফাঁড়িতে আনা হয়। তিনি বলেন, সারগুলো চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) উৎপাদিত। কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সেগুলো কাফকো থেকে কিনেছিল। সাধারণত প্রথমে বিসিআইসি তাদের নিয়োজিত ঠিকাদারের মাধ্যমে কারখানা থেকে সারগুলো তাদের বাফার গুদামে নিয়ে যায়। সেখান থেকে তাদের নিয়োজিত ডিলারের কাছে সরবরাহ করা হয়। ‘আমাদের ধারণা, আটক করা ট্রলারের মালিকসহ একটি সংঘবদ্ধ চক্র বিসিআইসির ঠিকাদার বা অন্য কোনো উৎস থেকে সারগুলো সংগ্রহ করে মিয়ানমারে পাচারের জন্য মজুত করেছিল।’ এ ঘটনায় শুক্রবার রাতে পাহাড়তলী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। ট্রলার মালিক আব্দুল করিম ও মাস্টার জসীম উদ্দিনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি করেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান সওদাগর। মামলায় উল্লেখ করা হয়েছে- গত ১৪ মে ট্রলারটি আটক করা হয়।
Related News
ইস্টার্ণ রিফাইনারী-এর ১৫ লক্ষ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন
- Nabochatona Desk
- July 2, 2025
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম চট্টগ্রাম ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) ৫৭ বছরের পরিচালনাকালে এ প্রথম বারের মতন বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্র্রিক টন অতিরিক্ত আরও […]
চট্টগ্রামে বিভিন্ন হোটেলে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা
- Nabochatona Desk
- April 9, 2025
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্য্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্য্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন […]
চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে কাজ চলছে: উপদেষ্টা ফারুক-ই-আজম
- Nabochatona Desk
- February 9, 2025
- 0
আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো জলাবদ্ধতা নিরসনে নগরীর আগ্রাবাদের নাছির খালের খনন কার্য্যক্রম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের […]
