মাগুরা প্রতিনিধিমাগুরায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ও মুগ ডালের বীজ, সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।এ সময় উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা। আয়োজক সূত্রে জানা যায়, চলতি খরিফ মৌসুমে সদর উপজেলার ২ হাজার কৃষকের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার, ১৬০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, জেলার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
Related News
ফুলগাজী টেড্র সেন্টারে অগ্নিকাণ্ডে মুন্সিরহাটের রিয়াজ বাবুর দোকান পুড়ে ছাই
- Nabochatona Desk
- October 6, 2025
- 0
ফুলগাজী, ফেনী ফেনীর ফুলগাজী উপজেলার টেড্র সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন রিয়াজ বাবুর স্বপ্ন মুহূর্তেই ধুলিস্যাৎ হয়ে গেছে। গতকাল রোববার রাত […]
বিএনপি দেশের মানুষের সব অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে :জেলা বিএনপির ইফতার মাহফিলে আব্দুল মঈন খান
- Nabochatona Desk
- March 11, 2026
- 0
মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি যখন এ সরকারের দায়িত্ব নিয়েছে, তখন দেশের মানুষের […]
মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
- Nabochatona Desk
- August 29, 2025
- 0
মাগুরা প্রতিনিধি আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গুলশানপাড়ার এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার […]
