ePaper

মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা সদর এ কর্মসূচির উদ্বোধন করে।

এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (গঙচ) সার এবং ৫ কেজি ডিএপি (উঅচ) সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন পর্যায়ে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, গাছজাতীয় ফসলের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারের এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন আরও বাড়াতে সহায়তা করা হবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *