হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন এায়েশদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রবিবার বিকেলে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যা প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের জনপ্রিয়তারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিতরা।
প্রধান অতিথির বক্তব্যে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করার জন্য নির্বাচন করছি। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনকে দুর্নীতিমুক্ত, উন্নত ও সমৃদ্ধ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন।
জনসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ওই সময় উপস্থিত ছিলেন ,সাবেক নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া – ৫ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মেয়র মাইনুদ্দিন মাইনু, হাজী শাহাবুদ্দিন , মোহাম্মদ নাসির উদ্দিন, মোঃ রুবেল, সঞ্চালনায় ছিলেন মোঃ হযরত আলী , বিভিন্ন ইউনিয়ন থেকে নাজমুল হোসেন তাপস এর সমর্থন কর্মী বৃন্দু স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন , বক্তারা বলেন, এলাকার উন্নয়নে কাজী নাজমুল হোসেন তাপস একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
জনসভা শেষে উপস্থিত জনগণ কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার আশ্বাস দেন। পুরো জনসভাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সাংবাদিক বৃন্দু প্রমুখ ।
