ePaper

বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে-বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করা হোক

মোঃ সহিদুল ই?লাম, মধুখালী প্রতিনিধিঃ

বাংলাদেশে ২৬  স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করে শত্রুুর মোকাবেলা কবে জীবন  দিয়ে বাংলাদেশ স্বাধীন করে যে ৭জন বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়েছেন তার মধ্যে একজনের বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রাম বর্তমান  রউফনগর গ্রাম । তার  নাম বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।  তার মা মরহুম মকিদুন্ছোর স্বপ্ন ছিল তার ছেলের নামে কামারখালীতে রউফনগর নামে একটি উপজেলা হবে।  মকিদুন নেছা  মারা গেছেন তবে তার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি ।  বীরশ্রেষ্ঠ  মুন্সী আব্দুর রউফ এর বড়বোন জোহরা বেগম এর শেষ চাওয়া কামারখালীতে তার ভাইয়ের নামে একটি উপজেলা হোক । তার মা যেহেতু দেখে যেতে পারেন নাই তিনি দেখে যেতে চান । শুধু তাই নয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী কামারখালীতে রউফনগর নামে উপজেলা হোক। ইতিমধ্যে শুনতে পেলাম  আরও ৫টি উপজেলা ঘোষনা হবে তার মধ্যে আমাদেরটি দাবীদার । এখানে দাবীদার  আড়পাড়া, কামারখালী, বাগাট, ডুমাইন, কোড়কদি এই ৫টি ইউনিয়নে ১লক্ষ লোকের বসবাস । এই ৫টি ইউনিয়নে অনেক সরকারি স্কুল -কলেজ ,সরকারি অফিস -আদালত আছে। ইহা একটি বর্ডার এলাকা । এই এলাকার নিরাপত্তার জন্য এই ৫ ইউনিয়নে মিলে একটি থানা প্রয়োজন এবং থানার পাশাপাশি উপজেলা দরকার । তাই এলাকা বাসীর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দাবী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর মা মরহুম  মকিদুন নেছা আত্নার শান্তির লক্ষে কামারখালীতে রউফনগর নামে একটি উপজেলা করা হোক । তাই সকলের সহযোগীতা আমাদেরএকান্ত কাম্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *