সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
২৮ জুন সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফেনী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ মনিরা হক মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এএসএম সোহরাব আল হোসাইন, পুলিশ সুপার, ফেনী প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়, উপ পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ফেনী, উপ পরিচালক, স্থানীয় সরকার, ফেনী সহ, অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানা মো: ফৌজুল আজিম, মেডিকেল অফিসার পৌরসভা, ফেনী সহ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ। ফেনী জেলার ৭ টি স্থায়ী, ১১২৪ টি অস্থায়ী ও ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্রে শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল সুষ্ঠু ও সফলভাবে প্রদান করা হচ্ছে। জাতীয় এই কর্মসূচির মাধ্যমে ৬–৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টিহীনতাজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
