ePaper

ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ইজিবাইক ও মোবাইল জব্দ

ব্যুরো চীফ,ফরিদপুর

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে চার কেজি গাঁজাসহ সাগর আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।রোববার(৫ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালি থানার ধুলদী এলাকায় ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে ডিএনসির ফরিদপুর কার্যালয়ের একটি দল।ডিএনসি সূত্র জানায়, অভিযানের সময় সাগর আহমেদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।গ্রেপ্তার সাগর আহমেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ডাকঘরের মাদারপুর গ্রামের বাসিন্দা। তিনি মোকলেছুর রহমান ও লুৎফুন্নেছার ছেলে। এ ঘটনায় ডিএনসির ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে ডিএনসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *