১৯ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাও। গ্রাহকের বিদ্যুৎ বিলের মিটার চার্জ ও সার্ভিস চার্জ বাতিল করো। মোবাইল সিমের ডাটা ও মিনিট কার্ডের মেয়াদ আজীবন করো। মোবাইল ব্যাংকিং ক্যাশআউট খরচ হাজারে সর্বোচ্চ ৫ টাকা ও সেন্ডমানি ফ্রি করো। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক, সার ও বীজ বিতরণ করতে হবে। কৃষকদের জন্য সুদবিহীন ঋণ বিতরণ করতে হবে ও সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন-১৯৯১ যুগোপযোগী করে কার্যকর করতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির ট্রাক সেল বৃদ্ধি করতে হবে। কর্মঘন্টা বাড়ানো ও অর্থনীতির চাকা সচল রাখতে সরকারি সাপ্তাহিক ছুটি শনিবার বাতিল করতে হবে এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার একদিন করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) এর ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ তোজামেল হক তাজেমের পরিচালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজনুর রহমান মিজু, বাংলাদেশ সমতা পার্টির সভাপতি সামছুল হক সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার লিজা, ছাত্র বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী নকীবুর রহমান প্রমুখ।
Related News
চলনবিলে অবাধে চলছে শামুক নিধন
- Nabochatona Desk
- September 1, 2025
- 0
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের তাড়াশের বিলাঞ্চলে অবাধে চলছে শামুক ও ঝিনুক নিধন। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। এদিকে মৎস্য সংরক্ষণ আইনে শামুক নিধন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো […]
নবীনগরে মূক বধির আকছারের প্রতিভায় সবাই মুগ্ধ
- Nabochatona Desk
- April 9, 2025
- 0
হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের মো. আকসার ভূঁইয়ার আঁকা বিধ্বস্ত গাজা শহরের দুটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। সম্প্রতি তাঁর […]
সরাইলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা ও সাক্ষরতা দিবস পালিত
- Nabochatona Desk
- September 9, 2025
- 0
মো.তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গ্রাম আদালত সক্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা ও আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ গ্রাম আদালত […]
