ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে চৌমুহনী প্রেসক্লাব র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের আহবায়ক ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে সভায় ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হারুণ, যুগ্ম আহবায়ক আবদুর রহিম, সাবেক সহ-সভাপতি কামরুল হাসান দুলাল, যুগ্ম সম্পাদক এম মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, সিনিয়র সদস্য কবির আহমদ ফারুক, বজলুর রহমান মিন্টু, মনির হোসেন সজিবসহ অনেকে বক্তব্য রাখেন।
