ePaper

নারায়ণগঞ্জে সিএনজিচালক হাদী দাউদ হত্যায় ৪ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাদী দাউদ নামে এক সিএনজি চালককে শ্বাসরোধে হত্যা মামলায় চারজন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অন্য ধারায় তাদের তিনজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা কারাদণ্ড দেওয়া হয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০০৫ সালে রূপগঞ্জ থানায় করা একটি মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, নেত্রকোনার উত্তর বিশিউড়া এলাকার সারোজ আলীর ছেলে মো. লতিফ (৪৪) ও তার ভাই মো. রতন (৪০), একই এলাকার মো. নওয়াব আলীর ছেলে মো. আ. আউয়াল (৩৯) ও বরিশালের বাবুগঞ্জ এলাকার মো. শহীদুল আলম (৫০)। তাদের মধ্যে মো. শহীদুল আলম ছাড়া সকলেই পলাতক।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সামছুল আরেফিন টুটুল বলেন, ২০০৫ সালে রূপগঞ্জের আদুরিয়া এলাকায় আসামিরা যোগসাজস করে সিএনজি চালক হাদী দাউকে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করে। পরে তাদের আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে রহস্য উন্মোচন করে। সেই সঙ্গে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (23165,4574,15188) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *