মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর পলাশে ভাড়া অটোরিকশায় যাওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সুমন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে। আহত আলম মিয়াকে (৫৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে যেতে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হন। এতে হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেন হিমেল ও তার সহযোগীরা। পরে রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া। এ সময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান হিমেল ও তার সহযোগীরা। স্বজন ও স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং আলম মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
Related News
প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেলসেতু পার হলো ট্রেন
- Nabochatona Desk
- February 12, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ যমুনা রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে যমুনা বহুমুখী সেতু (বঙ্গবন্ধু সেতু) দিয়ে ট্রেন চলাচল বন্ধ […]
সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ
- Nabochatona Desk
- February 8, 2026
- 0
বাগেরহাট প্রতিনিধি সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট […]
দিনাজপুরে ঈদের কেনাকাটায় এগিয়ে নারীরা
- Nabochatona Desk
- March 24, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের সীমান্ত ঘেষা জেলা দিনাজপুরে ঈদ মার্কেটগুলো কেনা-কাটায় এখন বেশ জমজমাট হয়ে উঠেছে। গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। দিনাজপুর শহরের উত্তরা সুপার মার্কেট, […]
