ePaper

নড়াইলে সাংবাদিক কাজী হাফিজুর রহমানের বিশেষ সম্মাননা

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে সাপ্তাহিক নড়াইলকণ্ঠ-এর সম্পাদক কাজী হাফিজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা” শীর্ষক প্রবন্ধের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *