বরগুনা প্রতিনিধি বরগুনায় দীর্ঘ আড়াই বছর পরে তৃণমূল কর্মীদের প্রত্যাশা অপূর্ণ রেখেই জেলা বিএনপির ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক, হুমায়ুন হাসান শাহিনকে সদস্যসচিব এবং ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আড়াই বছর পরে মাত্র ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন তৃণমূল কর্মী মন্তব্য করেন, ত্যাগী আরও কয়েকজন নেতাকে আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে সাংগঠনিক গতি বৃদ্ধি পেত। যদিও পরবর্তীতে সদস্যসংখ্যা বৃদ্ধির সুযোগ আছে তারপরও দীর্ঘদিনের সাংগঠনিক জটিলতা কাটিয়ে ৬টি উপজেলা এবং ৪টি পৌর কমিটি করা ৩ জনের পক্ষে কী করে সম্ভব সেটাই দেখার বিষয়। সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার বলেন, ‘কেন্দ্র যেভাবে ভালো মনে করেছে সেভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে পর্যায়ক্রমে কমিটির সদস্য বাড়ানো হতে পারে।
Related News
কাশিমপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেফতার ২
- Nabochatona Desk
- April 9, 2025
- 0
ইউসুফ আহমেদ তুষার কাশিমপুর থানা সূত্রে জানা যায়, এসআই(নিঃ)/মঞ্জুরুল ইসলাম সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৪ নাইট ডিউটি করাকালীন কাশিমপুর থানাধীন সুরাবাড়ী দত্তমার্কেট এলাকায় অবস্থানকালে ইং-০৮/০৪/২০২৫ […]
নড়াইলে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী চাষ
- Nabochatona Desk
- March 19, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী চাষ। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে […]
সরাইলে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন
- Nabochatona Desk
- July 31, 2025
- 0
মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল সরাইল উপজেলা কালিকচ্ছে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতরাত সাড়ে ১১ টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া ব্যবসায়ীর নিজবাড়ির সামনে […]
