ePaper

তারেক রহমান ম্যাজিকে দেশজুড়ে ধানের শীর্ষের গণজোয়ার সৃষ্টি হয়েছে- মীর শাহে আলম

আহসান কবীর, শিবগঞ্জ প্রতিনিধি

শনিবার বিকাল সাড়ে ৪ টায় আয়োজিত এ বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষ মাকার প্রার্থী মীর শাহে আলম।  বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ম্যাজিক দেশজুড়ে আজ ধানের শীর্ষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের সফরের পর দেশের রাজনীতির দৃশ্যপট পাল্টে গেছে। তারেক রহমান যেদিকে যাচ্ছে, মহান আল্লাহর রহমতে দেশের মানুষ সেদিকে ছুটছে।তিনি আরোও বলেন, ইনশাল্লাহ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, উন্নয়ন ও সম্মানের সঙ্গে বিশ্ব মন্ডলের মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আরও বলেন, শিবগঞ্জের মানুষ ধানের শীর্ষের পক্ষে রায় দিতে প্রস্তত  এবং এই জনসমুদ্র তারই সুস্পষ্ট প্রমাণ। জনসভায় আরোও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি এড. আব্দুল বাছেদ, প্রবীণ বিএনপি নেতা, কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মন্জুরুল আলম ফকিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ধানের শীর্ষ মার্কার পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত হয়। হাজার হাজার নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (10011,11051,20970) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *