অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। এ উপলক্ষে গতকাল সোমবার রায়পুরা উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্ব ও পরিবার পরিকল্পনার প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, “টেকসই উন্নয়নের জন্য পরিকল্পিত পরিবার ও জনসচেতনতা অপরিহার্য। এই লক্ষ্যে তরুণদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।” উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, “জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে না পারলে উন্নয়নের গতিধারা স্থবির হবে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় প্রশংসিত কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও গতিশীল হবে।
Related News
রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
- Nabochatona Desk
- September 9, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা পৌরসভায় স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের […]
নারায়নগঞ্জের বিশিষ্ট শিল্পপতির পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- Nabochatona Desk
- July 13, 2025
- 0
মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নারায়ন গঞ্জের বিশিষ্ট শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন […]
কৃত মাদক বিক্রির অভিযোগে নরসিংদীতে দুই ওসির বদলিউদ্ধারমো
- Nabochatona Desk
- March 16, 2025
- 0
.শফিকুল ইসলাম মতি, নরসিংদী পুলিশের উদ্ধার করা ৯৬ কেজি মাদক প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নরসিংদী গোয়েন্দা (ডিবি) পুলিশের […]
