ePaper

চাটখিল পৌরসভায় সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক বিরোধী সমাবেশ 

মাকসুদ আলম চাটখীল সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌরসভার ৫ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামবাসী উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক বিরোধী  আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ড বিট পুলিশের আয়োজনে  আম্বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলায়তনে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ইসমাইল হোসেন বাহারের সভাপতিত্বে ও সিংবাউড়া গার্লস একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াসের সঞ্চালনায় প্রধান অতিথি  হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালীর সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনীষ দাস। বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ ।

আরো বক্তব্য রাখেন এসআই বিট অফিসার চাটখিল পোরসভার মো শাহজাহান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও এলাকার সামাজিক ব্যক্তি বর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তাগণ প্রশাসনের কাছে দাবি করেন এই ঐতিহ্যবাহী দৌলতপুরে অনেক জ্ঞানী গুণী জন্ম ছিল। বর্তমানে   এলাকার অবস্থা মাদকের সয়লাব। মাদকের কোরাল   গ্রাসে যুব ও ছাত্র সমাজ ধ্বংসের শেষ প্রান্তে। আজকের এই সমাবেশের পর থেকে আইনশৃঙ্খলা  বাহিনীর নিকট আমাদের অনুরোধ মাদক সেবনকারী এবং বিক্রেতাকারীদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন। এছাড়াও এই সমাবেশে খোকন হত্যা জড়িত ব্যক্তিদেরকে অতি দ্রুত  আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। প্রধান অথিতি ও বিশেষ অতিথি বক্তব্যের মাধ্যমে এলাকাবাসীকে জানান মাদকের সাথে জড়িত যেকোনো ব্যক্তি জড়িত থাকোক, বর্তমান প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নির্দেশনা অনুযায়ী  মাদক বিক্রেতা ও সেবনকারীদের কে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে নির্দেশ অনুযায়ী পুলিশকে আপনারা সর্বাত্মক তথ্য সহযোগিতা করলে দৌলতপুর গ্রামকে মাদক মুক্ত সমাজ উপহার দিবো। এলাকার এলাকার নিরীহ খোকনকে হত্যা করেছে মেডিকেলে রিপোর্ট আসার পর এই মামলা সরকারের উচ্চ মহলের নির্দেশনা মোতাবেক বর্তমানে পিবিআই কে দায়িত্ব দিয়েছেন। খোকন হত্যাকারীদেরকে অতি দ্রুত জনগণের সম্মুখে হাজির করবো… ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *