ePaper

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের ১৪ হাজার গাছের চারা বিতরণ

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

“সবুজে গড়ি পরিবেশ, সুন্দর হোক বাংলাদেশ” শ্লোগাণে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে ব্র্যাক শিক্ষা কর্মসূচি। এর অংশ হিসেবে সোমবার দুপুরে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরের উপস্থিতিতে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার রাজ কেশর রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার।বক্তারা বলেন, সারাদেশে বৃক্ষ রোপণের সরকারী কর্মসূচীকে সফল করতে ব্র্যাক পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আর তাই শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ বান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ব্র্যাকের জেলা প্রতিনিধি মোমেনা খাতুন, উপজেলা ব্যবস্থাপক এস. এম. রফিকুল ইসলাম এবং কর্মসূচি সংগঠক মো. সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ বছর জেলায় ব্র্যাক পরিচালিত ৬৩টি প্রাইমারি স্কুল এবং ১০০টি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোট ১৩ হাজার ৪৮৪টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *