ePaper

গাজীপুরে ১৬ লাখ টাকার হেরোইন-ইয়াবাসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

ইউসুফ আহমেদ তৃষার,কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবাসহ ১০ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।

সোমবার (১১/০৫/২০২৬) ইং সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের আল আমিন এর নেতৃত্বে অভিযানে অংশ নেয় কাশিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।এ সময় ১ জন পুরুষ ও ৯ জন নারীসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— নাদিম হোসেন দিপু, ছবি খাতুন, রুপা বেগম, বিমলা, সুফিয়া, জহুরা খাতুন, জেসমিন আক্তার সুরভী, রিমা বেগম, খাদিজা আক্তার খোদেজা ও ডালিয়া।

অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদসহ এসআই সজীব দেবনাথ, এসআই মো. রাশেদুল হক সরকার, এসআই সুমন খান, এসআই মো. আব্দুল লিটন, এসআই ফারুক হোসেন, এএসআই সোহান, এএসআই সাইদ হোসেন, এএসআই এস.এম আরিফ, এএসআই এমরান হোসেন এবং সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান, সহকারী পুলিশ কমিশনার কোনাবাড়ী জোন এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০ মাদক কারবারিসহ মোট ১১ জনকে আজ মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কাশিমপুর এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *