ePaper

গাজীপুরে তিতাসের মেগা অ্যাকশন: দুই শীর্ষ ওয়াশিং কারখানার অবৈধ সংযোগ উচ্ছেদ, ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা ও বিশাল গ্যাস লোড উদ্ধার

মোঃ শামীম হোসেন গাজীপুর

গাজীপুর শিল্পাঞ্চলে রাষ্ট্রীয় সম্পদের অবৈধ ব্যবহার রোধে এবং সাধারণ ও বৈধ গ্রাহকদের তীব্র গ্যাস সংকট দূরীকরণে এক যুগান্তকারী ও স্মরণকালের অন্যতম বৃহৎ যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২২ জুন ২০২৬ তারিখে গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রত্যক্ষ কারিগরি সহায়তায় গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া ও কলমেশ্বর এলাকায় এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দিনব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে শিল্প শ্রেণির দুটি বৃহৎ ওয়াশিং কারখানার সম্পূর্ণ অবৈধ ও চরম ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চিরতরে সিলগালা (কিল) করে দেওয়া হয়েছে। একই সাথে অবৈধ গ্যাস ব্যবহারের হাতেনাতে প্রমাণ পেয়ে ৩ জন গ্রাহককে মোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা নগদ আর্থিক দণ্ড প্রদান করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৪,৬৫০ ঘন?ুট/ঘণ্টার এক বিশাল গ্যাস লোড।

?শিল্পনগরী গাজীপুরে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভূগর্ভস্থ উচ্চচাপসম্পন্ন মূল পাইপলাইন থেকে অবৈধভাবে সংযোগ গ্রহণ করে আসছিল। এর ফলে একদিকে যেমন সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছিল, অন্যদিকে বৈধ শিল্পকারখানাগুলো তীব্র গ্যাস সংকটের মুখে পড়ে উৎপাদন ব্যাহত হওয়ার শিকার হচ্ছিল। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসনের একটি দূরদর্শী টিম এবং তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়।?টাস্কফোর্সের নেতৃত্ব ও তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের তালিকা

সম্পূর্ণ রাষ্ট্রীয় ও আইনগত বিধিমালা অনুসরণ করে পরিচালিত এই সফল অভিযানে বিচারিক ও প্রশাসনিক নেতৃত্ব প্রদান করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মাশফিকুর রহমান আবরার। অভিযানের কারিগরি পরিদর্শনের গভীরতা ও আইনি ভিত্তিকে সুসংহত করতে তিতাস গ্যাস জোনাল বিপণন অফিস (জোবিঅ)-জয়দেবপুর এবং আঞ্চলিক বিপণন বিভাগ (আবিবি)-জয়দেবপুর কার্যালয়ের একঝাঁক দক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থেকে মূল দায়িত্ব পালন করেন।অভিযানে নিয়োজিত তিতাসগ্যাস কর্তৃপক্ষের কারিগরি ও প্রশাসনিক টিম:

১. প্রকৌশলী মোস্তফা মাহবুব, ব্যবস্থাপক, তিতাস গ্যাস জোবিঅ/আবিবি-জয়দেবপুর।২. প্রকৌশলী হাসান আল ফয়সাল, সহকারী প্রকৌশলী, তিতাস গ্যাস জয়দেবপুর।৩. প্রকৌশলী সোহেল মিয়া, সহকারী প্রকৌশলী, তিতাস গ্যাস জয়দেবপুর।৪. মো: রুহুল আমিন, সহকারী ব্যবস্থাপক, তিতাস গ্যাস জয়দেবপুর।উক্ত কর্মকর্তা ও প্রকৌশলীগণের সমন্বয়ে গঠিত বিশেষ কারিগরি দল অত্যাধুনিক গ্যাস ডিটেক্টর ও ভূগর্ভস্থ পাইপলাইন অনুসন্ধানকারী যন্ত্রের সাহায্যে মাটির নিচে লুকিয়ে রাখা সুদীর্ঘ অবৈধ সংযোগের উৎস ও মূল পয়েন্টগুলো নিখুঁতভাবে চিহ্নিত করতে সক্ষম হন। স্পট ১: আউটপাড়ার ‘মাস্টার ওয়াশিং’ কারখানায় আকস্মিক হানা টাস্কফোর্সের প্রথম লক্ষ্যবস্তু ছিল গাজীপুরের আউটপাড়া এলাকার সেবা হাসপাতাল সংলগ্ন ‘মাস্টার ওয়াশিং’ নামক একটি ওয়াশিং কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি সেখানে উপস্থিত হয়ে দেখতে পায় যে, কারখানাটি বাইরে থেকে সাধারণ নিয়মে পরিচালিত মনে হলেও ভেতরের ভারী যন্ত্রপাতিগুলো সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় রাষ্ট্রীয় গ্যাস চুরি করে সচল রাখা হয়েছে।

?তিতাসের প্রকৌশলীদের নিবিড় তদন্তে বেরিয়ে আসে যে, কারখানা কর্তৃপক্ষ মূল সরবরাহ লাইন থেকে অবৈধ থ্রেড নিয়ে বিশাল ৩টি ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার (যার প্রতিটির ধারণক্ষমতা ৩০০ ঘনফুট) এবং ১টি ভারী বয়লার (৩৫০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন) নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মাশফিকুর রহমান আবরারের তাৎক্ষণিক আদেশে তিতাসের কারিগরি দল কারখানার সংযোগস্থলটি সম্পূর্ণ উপড়ে ফেলে। এরপর গ্যাস লিকেজ ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে একটি ২ ইঞ্চি সাইজের কিল (ঈধঢ়) এবং একটি ১ ইঞ্চি সাইজের কিল ব্যবহার করে লাইনটি স্থায়ীভাবে সিলগালা ও নিষ্ক্রিয় করে দেয়। অবৈধ গ্যাস ব্যবহারের অকাট্য অপরাধে কারখানার প্রধান ১ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নগদ তা রাষ্ট্রীয় কোষাগারে আদায় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *