ePaper

কেশবপুরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধন

রাজীব চৌধুরী, কেশবপুর

যশোর জেলার কেশবপুরে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ই এপ্রিল) কৃষি অফিসারের কার্যালয় কেশবপুর, যশোরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়েছে।কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে  উক্ত মেলার শুভ উদ্বোধন শেষে কৃষি মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। কেশবপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে ২০-২২ শে এপ্রিল তিনদিন ব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলা চলবে।উক্ত মেলায় কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তারা তাদের কৃষি উপকরণ, প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি,উচ্চ মুল্যের ফল,মসলা ও সবজি প্রদর্শন করেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন।আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সিনিয়র মৎস অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মোঃ রেজাউল ইসলাম,পৌর আমীর প্রভাষক জাকির হোসেন,এনসিপি কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *