ePaper

কেশবপুরের সংসদ সদস্যের ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

রাজীব চৌধুরী, কেশবপুর

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলীর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন ২৬ খ্রিঃ) সকাল ৮ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের পৌর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে কেশবপুর উপজেলা ও পৌরসভায় বসবাসরত অসহায় ২৪ জন নারী ও পুরুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১ লক্ষ ৮৩ হাজার ৫ শত টাকা বিতরন করা হয়েছে। ?বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোঃ মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম,নায়েবে আমির মোঃ সাইদুর রহমান,সেক্রেটারী মাষ্টার রফিকুল ইসলাম,  সহকারী সেক্রেটারী  মোঃ তবিবুর রহমান, পৌর আমির প্রভাষক জাকির হোসেন,পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার লক্ষ্যেই এই বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *