আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মশানে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত-৩
- Nabochatona Desk
- May 26, 2025
- 0
শেখ হাসান গফুর, সাতক্ষীরা সাতক্ষীরায় যাত্রীবাহী বাসে ধাক্কায় ইজিবাইক আরোহী এক শিশু সহ নিহত ৩, গুরুতর আহত-১০ জন। গতকাল রোববার সকাল সাড়ে দশটার দিকে সদর […]
সিরাজগঞ্জে তৈরি হচ্ছে ভেজাল পাটালি গুড়
- Nabochatona Desk
- February 9, 2025
- 0
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ রাজশাহী নাটোর ও সিরাজগঞ্জের তাড়াশ অঞ্চলের খেজুরের গুড়ের সুখ্যাতি দেশব্যাপী। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে পাটালী গুড়ের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে […]
কুষ্টিয়ায় দৈনিক খবর ওয়ালা সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাংবাদিকদের আলটি ম্যাডাম
- Nabochatona Desk
- February 17, 2025
- 0
আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া চৌরহাস পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবর ওয়ালা সাংবাদিকের ওপর হামলার ইমরান হোসেন ইমনের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি […]
