আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মশানে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
আলফাডাঙ্গায় জামায়াত ইসলামীর আয়োজনে সাংবাদিকের সম্মানে ইফতার মাহফিল
- Nabochatona Desk
- March 11, 2025
- 0
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে […]
খুলনা অঞ্চলে দিন-রাতের তফাৎ নেই-যখন-তখন চলে যাচ্ছে বিদ্যুৎ
- Nabochatona Desk
- October 16, 2025
- 0
খুলনা প্রতিনিধি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের কবলে পড়ে নাকাল খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। খুলনাসহ ২১ জেলায় গত বুধবার রাত ৮টায় ঘাটতি ছিল ৫৬ মেগাওয়াট […]
একই পদে দুই শিক্ষক নিয়োগ দুদকের জালে ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক!!
- Nabochatona Desk
- May 8, 2025
- 0
লিয়াকত আলী, লালমনিরহাট একই পদে দুইজন শিক্ষক নিয়োগ, সরকারী অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে দুদকের জালে ফেঁসে যাচ্ছেন লালমনিরহাট আদিতমারী উপজেলার বালাপুকুর উচ্চ […]
