আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এক বৃদ্ধকে হত্যা পর লাশ মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃদ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর দুর্বাচার গ্রামের ঝড়ু খাঁর ছেলে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি ফসলি মাঠের ভেতর রক্তাক্ত লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওই গ্রামেই নানাবাড়িতে দীর্ঘদিন ধরে পরিবারসহ বসবাস করতেন আতিয়ার। কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে একটি মাঠের ভেতর আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ারের বাড়ি থেকে অর্ধমাইল হবে ঘটনাস্থল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
Related News
পতেঙ্গা হালিশহর বাস-কোস্টার মালিক পরিবহন কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- April 28, 2025
- 0
পতেঙ্গা হালিশহর বাস-কোস্টার মালিক পরিবহন কল্যাণ সমিতি (রেজি নং: ১৯৭০) এর বিশেষ সাধারণ সভা ২৬ এপ্রিল শনিবার নগরীর পতেঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ […]
জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে ওয়েটারের মৃত্যু
- Nabochatona Desk
- April 7, 2025
- 0
সুলতান মাহমুদ, জয়পুরহাট জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় পরিচালিত কুসুম সুইটস এর তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের ওয়েটার জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে। […]
বেগমগঞ্জের আলোচিত ইউএনও আরিফুর রহমানকে সংবর্ধনা
- Nabochatona Desk
- October 24, 2025
- 0
ইয়াকুব নবী ইমন, নোয়াখালী এবার আলোম ওলামাদের ভালোবাসায় সিক্ত হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলোচিত নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিগত দিনে বেগমগঞ্জের উন্নয়ন, জনদূর্ভোগ লাগবে বন্যা […]
