মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী প্রবীর পোর্দার এর পারিবারিক কামরখালী বাজার কালী মন্দির প্রাঙ্গনে কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী প্রবীর পোর্দারের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা অনুষ্টান। পূজা অনুষ্টান পরিচালনা করেন বিপদ ভঞ্জন আশ্চার্য্যে । পূজা চলাকালীন সময়ে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ পূজায় অংশগ্রহন করেন । এ ছাড়াও সধুখালী পৌর বিএনপি সভাপতি মোঃ হায়দারী সোল্যা, কাংলাদেশ পূজা উৎযাপন ফ্রন্ট এর মধুখালী উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ নির্মল কুমার দাস, ষাধারন সম্পাদক মিহির কুমার রায় বাবলু সাংহঠনিক সম্পাদক ত্রিনাথ পাল,কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান,কামারখালী বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও আড়পাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুল ইনলাম, অশোক কুমার কর্মকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি সহ-সভাপতি ও বামারখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রদপ্রর্ধী মোঃ হাবিবুর রহমান মিয়া,মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক মোঃ ফরিদুল ইসলাম ফুরাদ সহ আরো অনেকে । মঙ্গলবার রাত ব্যাপী রক্ষা কালী পূজা শেষে সহস্রাধিক মানুষের প্রসাদ খাওয়াইয়া রক্ষাকালী পূজা অনুষ্টান শেষ করেন। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় ১৪০বছর ধরে এই রক্ষা মায়ের কালিপূজা হচ্ছে।
