ব্যুরো চীফ, ফরিদপুর
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আলমকে দেখতে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গতকাল শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে গিয়ে তিনি চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ নেন।
চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার অগ্রগতি জানার পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন তিনি। সাক্ষাৎ শেষে নুরুল আলমের দ্রুত সুস্থতা কামনা করে পরিবারকে সান্ত্বনা দেন মন্ত্রী। চেয়ারম্যানের আশু সুস্থতা কামনা করেছেন ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
