মো.আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেলান নদীর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।
Related News
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
- Nabochatona Desk
- August 13, 2025
- 0
সৌমিত্র সুমন(পটুয়াখালী)কলাপাড়া পটুয়াখালীর কলাপাড়ায় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ -এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ […]
মাগুরায় ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচনে সভাপতি তারেক সেক্রেটারি টিক্কা
- Nabochatona Desk
- April 29, 2026
- 0
মাগুরা প্রতিনিধি মাগুরা (প্রা:) হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু […]
ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার
- Nabochatona Desk
- September 17, 2025
- 0
ইবি প্রতিনিধি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ […]
