ePaper

খুলনা শহরে পানি সরবরাহ নিশ্চিতে এডিবির ১৫০ মিলিয়ন ডলার সহায়তা

খুলনা সংবাদদাতা খুলনা শহরের সুবিধাবঞ্চিত বাসিন্দাদের জন্য পানি সরবরাহ সম্প্রসারণ ও ভূগর্ভস্থ পানির লবণাক্ততা সমস্যার সমাধানের মাধ্যমে শুষ্ক মৌসুমে টেকসই পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত […]

                               “ময়না” গ্রাম থেকে অস্কারের পথে এক স্বপ্নযাত্রা- রাজ রীপার

সিনেমা মানেই স্বপ্ন। সেই স্বপ্ন কখনো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে, আবার কখনো সেটি ছুঁয়ে যায় আন্তর্জাতিক আসর। বাংলাদেশের চলচ্চিত্রে সম্প্রতি এমন এক বিস্ময়কর খবর এসেছে—আসন্ন ৯৮তম অস্কার আসরের দৌড়ে শামিল হয়েছে পাঁচটি বাংলাদেশি ছবি। আর সেখানেই জায়গা করে নিয়েছে তরুণ নায়িকা রাজ রিপা অভিনীত ও আমান রেজা অভিনীত আলোচিত ছবি ময়না।অস্কারের কথা উঠলেই চোখে ভাসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লালগালিচা, যেখানে দাঁড়াতে পারাটাই শিল্পীদের কাছে জীবনের অন্যতম বড় সাফল্য। সেখানে যদি নিজের ছবির নাম ওঠে? রাজ রিপা কিছুটা বিস্মিত, কিছুটা অভিভূত। রাজ রিপা বলেন,“আলহামদুলিল্লাহ, অস্কারের মতো জায়গায় ময়নার নাম এসেছে—এটা ভাবতেও ভালো লাগে। বিশেষ করে জয়া আহসান, মেহজাবীন আপুদের মতো বড় তারকাদের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নাম ওঠা আমার জন্য গর্বের।”একজন নতুন মুখের জন্য এটি নিঃসন্দেহে স্বপ্নপূরণ।ময়না শুধু একটি সিনেমা নয়, এটি এক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি। গ্রামের সাধারণ একটি মেয়ের শহরের চাকচিক্যে হারিয়ে ফেলার কাহিনি, আবার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া—এই দ্বন্দ্বময় অভিজ্ঞতাই সিনেমার প্রাণ।ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জনপ্রিয় নায়ক আমান রেজা-কে। দু’জনের রসায়নই সিনেমার আবেগকে করেছে আরও জীবন্ত।তাদের পাশাপাশি অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ আরও অনেকে।দেশে মুক্তির পর টানা তিন সপ্তাহ হলে দর্শক টেনেছে ময়না। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে ছবিটি—ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ স্পেশাল মেনশন ফিচার ফিল্ম পুরস্কার,লন্ডনের ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনা পুরস্কার,দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শনী,এই স্বীকৃতিগুলো যেন প্রমাণ করে, স্থানীয় গল্পও বৈশ্বিক দর্শকের হৃদয়ে নাড়া দিতে পারে।চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আলিম উল্লাহ। আর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মেধাবী নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি এখন শুধু একটি সিনেমা নয়—এটি বাংলাদেশের চলচ্চিত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে।বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে জমা পড়েছে মোট পাঁচটি ছবি—সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্য থেকে একটি ছবি যাবে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করতে।কোন ছবি শেষ পর্যন্ত নির্বাচিত হবে—তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ময়না ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।একটি গ্রামের মেয়ের গল্প থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো—ময়না আসলে বাংলাদেশের সিনেমারই প্রতিচ্ছবি। রাজ রিপার প্রথম ছবিই যদি অস্কারের দৌড়ে যায়, আর সেখানে আমান রেজার মতো তারকার অভিনয় যুক্ত হয়—তাহলে এটি শুধু একটি সিনেমার অর্জন নয়, পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল সম্মান।

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত […]

গোপালগঞ্জে ৩১ মাদক মামলার আসামি ফের মাদকসহ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ৫৫০টি ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার বিকালে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে […]

মাদক পাচারকালে ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

উত্তম দাম মায়ানমার হতে পণ্যের বিনিময়ে মাদক পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট […]

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে ১৬ দেশের শ্রম উইংয়ে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক বিভিন্ন দূতাবাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই […]

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

দেশের আয়োজিত বর্ণাঢ্য প্রতিযোগিতা “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”-এ প্রথম রানার্সআপের মুকুট জয় করলেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া।ফ্যাশন জগতে ইতিমধ্যেই তিনি […]

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় পারফর্মিং আর্ট ও কবিতা পাঠ

নিজস্ব প্রতিবেদক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, অবরোধ এবং মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পারফর্মিং আর্ট ও কবিতা পাঠের ব্যতিক্রমী আয়োজন। শুক্রবার […]

চিত্রনায়িকা আন্নার হাত ধরে উদ্যোক্তা মেলায় ‘তুবা বেবি প্রোডাক্ট’ উদ্বোধন

রাজধানীর মগবাজারে এট দ্য টেবিলে শারদীয় দুর্গাপূজা ও সরৎ আগমন উপলক্ষে আয়োজিত কালার’স সেপ্টেম্বর উদ্যোক্তা মেলাতে উদ্বোধন হলো নতুন উদ্যোগ ‘তুবা বেবি প্রোডাক্ট’।তিন দিনব্যাপী এই […]

বদরুদ্দীন উমরের জবানবন্দি: নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে ক্ষমতায় ছিল শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছেন এবং প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে […]