বিনোদন ডেস্ক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত আগস্ট মাসে ১+১=৩ ক্যাপশনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার […]
লেখক: Daily Nabochatona
শাহরুখ ছাড়াও আর কে কে পেলেন পুরস্কার?
বিনোদন ডেস্ক তিন দশক পর প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার পাশাপাশি আরও বেশ কয়েকজন চলচ্চিত্রশিল্পী গ্রহণ করেছেন […]
বিয়ের আগের দিনের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি
বিনোদন ডেস্ক বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ইউটিউবে নিয়মিতই তার অভিনীত নতুন নতুন নাটক প্রকাশিত হচ্ছে যা দ্রুতই বেশ সাড়া ফেলছে। সম্প্রতি […]
জাতিসংঘ নারী সম্মেলনে জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন এস মুরশিদের
নিজস্ব প্রতিবেদক জাতিসংঘ সদর দপ্তরে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের ৩০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক […]
ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি : জরিপ
সাইফুর রহমান আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোকেও তৎপর দেখা যাচ্ছে। এমন অবস্থায় ভোটারদের […]
ধর্মঘটের হুমকিতে ফিটনেসবিহীন গাড়ি সরাতে পিছু হটছে সরকার
নিজস্ব প্রতিবেদক প্রতিদিন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ঢাকার আকাশ। রাজধানীর সড়কে পুরোনো, ফিটনেসবিহীন ও ধোঁয়া উগরে দেওয়া হাজারো গাড়ি বায়ুদূষণের অন্যতম বড় উৎস হয়ে উঠেছে। পরিবেশ […]
ঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক: পরিবেশ উপদেষ্টা
মির্জা সিনথিয়াঢাকার প্রতিটি ভবনে সেপটিক ট্যাংক স্থাপন বাধ্যতামূলক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। […]
“ময়না” গ্রাম থেকে অস্কারের পথে এক স্বপ্নযাত্রা- রাজ রীপার
সিনেমা মানেই স্বপ্ন। সেই স্বপ্ন কখনো শুধু পর্দায় সীমাবদ্ধ থাকে, আবার কখনো সেটি ছুঁয়ে যায় আন্তর্জাতিক আসর। বাংলাদেশের চলচ্চিত্রে সম্প্রতি এমন এক বিস্ময়কর খবর এসেছে—আসন্ন ৯৮তম অস্কার আসরের দৌড়ে শামিল হয়েছে পাঁচটি বাংলাদেশি ছবি। আর সেখানেই জায়গা করে নিয়েছে তরুণ নায়িকা রাজ রিপা অভিনীত ও আমান রেজা অভিনীত আলোচিত ছবি ময়না।অস্কারের কথা উঠলেই চোখে ভাসে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লালগালিচা, যেখানে দাঁড়াতে পারাটাই শিল্পীদের কাছে জীবনের অন্যতম বড় সাফল্য। সেখানে যদি নিজের ছবির নাম ওঠে? রাজ রিপা কিছুটা বিস্মিত, কিছুটা অভিভূত। রাজ রিপা বলেন,“আলহামদুলিল্লাহ, অস্কারের মতো জায়গায় ময়নার নাম এসেছে—এটা ভাবতেও ভালো লাগে। বিশেষ করে জয়া আহসান, মেহজাবীন আপুদের মতো বড় তারকাদের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নাম ওঠা আমার জন্য গর্বের।”একজন নতুন মুখের জন্য এটি নিঃসন্দেহে স্বপ্নপূরণ।ময়না শুধু একটি সিনেমা নয়, এটি এক নারীর সংগ্রামের প্রতিচ্ছবি। গ্রামের সাধারণ একটি মেয়ের শহরের চাকচিক্যে হারিয়ে ফেলার কাহিনি, আবার নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া—এই দ্বন্দ্বময় অভিজ্ঞতাই সিনেমার প্রাণ।ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। আর তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে জনপ্রিয় নায়ক আমান রেজা-কে। দু’জনের রসায়নই সিনেমার আবেগকে করেছে আরও জীবন্ত।তাদের পাশাপাশি অভিনয়ে ছিলেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা, নাদের চৌধুরীসহ আরও অনেকে।দেশে মুক্তির পর টানা তিন সপ্তাহ হলে দর্শক টেনেছে ময়না। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়েছে ছবিটি—ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৪-এ স্পেশাল মেনশন ফিচার ফিল্ম পুরস্কার,লন্ডনের ২৫তম ইএমএমএ’স বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা চলচ্চিত্র প্রযোজনা পুরস্কার,দক্ষিণ কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শনী,এই স্বীকৃতিগুলো যেন প্রমাণ করে, স্থানীয় গল্পও বৈশ্বিক দর্শকের হৃদয়ে নাড়া দিতে পারে।চলচ্চিত্রটির গল্প লিখেছেন ও প্রযোজনা করেছেন মোহাম্মদ আলিম উল্লাহ। আর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মেধাবী নির্মাতা মঞ্জুরুল ইসলাম মেঘ। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি এখন শুধু একটি সিনেমা নয়—এটি বাংলাদেশের চলচ্চিত্রের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠছে।বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে জমা পড়েছে মোট পাঁচটি ছবি—সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী এবং ময়না। এর মধ্য থেকে একটি ছবি যাবে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করতে।কোন ছবি শেষ পর্যন্ত নির্বাচিত হবে—তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ময়না ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।একটি গ্রামের মেয়ের গল্প থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো—ময়না আসলে বাংলাদেশের সিনেমারই প্রতিচ্ছবি। রাজ রিপার প্রথম ছবিই যদি অস্কারের দৌড়ে যায়, আর সেখানে আমান রেজার মতো তারকার অভিনয় যুক্ত হয়—তাহলে এটি শুধু একটি সিনেমার অর্জন নয়, পুরো বাংলাদেশের জন্যই এক বিশাল সম্মান।
সিরাজগঞ্জে মাদক বিক্রেতা আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহিম সুইট (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। […]
গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে : জাতিসংঘে এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছেন। নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া এক জোরালো […]
আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন। […]
জাতিসংঘে সিনিয়র বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
নিজস্ব প্রতিবেদকজাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্বসংস্থাটির সদর দপ্তরে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, […]
