মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী নরসিংদী পৌর শহরে রিজভী (৩৬) নামের এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাাহ্মন্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার মুক্তযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে প্রতিপক্ষের লোকজন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, রায়পুরার হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।
আরও সংবাদ
রায়পুরায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 30, 2025
- 0
অজয় সাহা(নরসিংদী) রায়পুরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ রণদা সংঘের পক্ষ থেকে শিশু কিশোর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে […]
“জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে”
- Daily Nabochatona
- জুলাই 15, 2025
- 0
অজয় সাহা, রায়পুরা (নরসিংদী): “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা […]

রায়পুরায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
- Daily Nabochatona
- সেপ্টেম্বর 9, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা পৌরসভায় স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শুরু হয়েছে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের […]

